• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

শেখ হাসিনা ও তার দলের কবর হোক জনগণের মনে: জাহেদ উর রহমান

দেশ টিভি ডেস্ক
  ২৮ নভেম্বর ২০২৬, ১৬:০০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনা দেশে ফেরার আওয়াজ দিচ্ছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

তিনি বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন না। শুধু শেখ হাসিনা নন, তার দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগেরও কবর হোক জনগণের মনে। জনগণ যেন তাদের প্রত্যাখ্যান করে।

শনিবার ‘উইটনেসেস টু জুলাই ম্যাসাকার মেমোরিয়াল এক্সিবিশন ২০২৬’ এর উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন জাহেদ উর রহমান। জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে জাদুঘর কর্তৃপক্ষ এ প্রদর্শনীর আয়োজন করেছে।

জাহেদ উর রহমান বলেন, ডিসেম্বর আসছে। পালিয়ে যাওয়া স্বৈরাচার দেশে ফেরার আওয়াজ তুলছেন। কিন্তু তার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই। শেখ হাসিনা ও তার দল বাংলাদেশে কী করেছে, কী পরিমাণ বিপর্যয় সৃষ্টি করেছে, তা এ ধরনের প্রদর্শনী ও জাদুঘরের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরতে হবে।

তিনি বলেন, ‘এ ধরনের প্রদর্শনীর মাধ্যমে, এ ধরনের জাদুঘরের মাধ্যমে আমরা ক্রমাগত এই স্মৃতিকে সজীব, সতেজ রাখতে চাই। বাংলাদেশে এই পার্টি, শেখ হাসিনা তো বটেই, এই পার্টিরও কবর হোক জনগণের মনের দিক থেকে। গায়ের জোরে কিছু না, জনগণ যেন রিজেক্ট করে।’

শহীদদের স্মৃতি ও তাদের ব্যবহৃত জিনিসপত্র সংরক্ষণে জুলাই জাদুঘর আন্তরিকভাবে কাজ করছে উল্লেখ করে জাহেদ উর রহমান বলেন, সব স্মারক একসঙ্গে জাদুঘরে প্রদর্শনের মতো জায়গা নেই। এ জন্য শহীদদের স্মারক পর্যায়ক্রমে প্রদর্শনের পরিকল্পনা করা হচ্ছে। জাদুঘরে সর্বোচ্চ দুটি কক্ষ এ কাজে ব্যবহারের চেষ্টা চলছে। ১৫ দিন বা এক মাস পরপর স্মারক পরিবর্তন করে প্রদর্শন করা হবে। এতে পর্যায়ক্রমে সব শহীদের স্মারক দেখার সুযোগ পাবেন দর্শনার্থীরা।

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্যোগে আজ ও আগামীকাল রোববার দুই দিনব্যাপী ‘উইটনেসেস টু জুলাই ম্যাসাকার মেমোরিয়াল এক্সিবিশন ২০২৬’ শীর্ষক বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীতে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া ৫৯০ জনেরও বেশি মানুষের ব্যবহৃত সামগ্রী ও স্মৃতিস্মারক সর্বসাধারণের জন্য প্রদর্শন করা হচ্ছে।

প্রদর্শনীতে এসে শহীদদের স্বজনদের কেউ হারানো স্বজনের স্মৃতিচিহ্ন দেখে আবেগাপ্লুত হয়েছেন। আবার কেউ স্মৃতিচিহ্ন খুঁজে না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

এমনই একজন শহীদ ইব্রাহিম খলিলুল্লাহর মা সখিনা বিবি। যাত্রাবাড়ীর সাইনবোর্ড এলাকা থেকে এসেছেন তিনি। তাঁর ছেলে ১৯ জুলাই শহীদ হন।

ছেলের স্মৃতিচিহ্ন দেখতে এসে আবেগাপ্লুত হয়ে পড়েন সখিনা বিবি। তিনি জানান, ছেলের ব্যবহৃত টুপি, বই, খেলার সামগ্রী, মাছ ধরার বড়শি ও বিছানার চাদরসহ বিভিন্ন জিনিসপত্র জাদুঘরে জমা দিয়েছিলেন। কিন্তু প্রদর্শনীতে এসে ছেলের ব্যবহৃত একটি ডায়েরি ছাড়া তেমন কিছুই খুঁজে পাননি।

সখিনা বিবি বলেন, ‘সবার স্মারক আছে। কিন্তু আমার ছেলের স্মারক তো আসল, খালি আমার ছেলেটার ছবিটা আর ডায়েরি ছাড়া তেমন কিছুই পাইলাম।’

স্মারক প্রদর্শনে জায়গার সংকট ও পর্যায়ক্রমে স্মারক দেখানোর পরিকল্পনার কথা জানিয়ে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, শহীদদের পরিবারের কষ্ট ও আবেগ তাঁরা বোঝেন। প্রত্যেক পরিবারই স্বজন হারানোর অসীম বেদনা নিয়ে বেঁচে আছে। রাষ্ট্র সব শহীদকে সমানভাবে মূল্যায়ন করতে চায়। তবে জাদুঘরে জায়গার সীমাবদ্ধতার কারণে সব স্মারক একসঙ্গে প্রদর্শন করা সম্ভব নয়।

মন্ত্রী বলেন, শহীদদের ব্যবহৃত জিনিসপত্র আরও সংগ্রহের চেষ্টা চলছে। এ জন্য জাদুঘরে সর্বোচ্চ দুটি কক্ষ বরাদ্দের পরিকল্পনা করা হচ্ছে।

আরও পড়ুন

আ.লীগের সহিংসতা মোকাবেলায় প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রদর্শনী সম্পর্কে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ ও তাঁদের স্মৃতি সংরক্ষণ এবং মানুষের সামনে তুলে ধরতেই এ বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। শহীদদের স্মারক সংগ্রহের জন্য জাদুঘর কর্তৃপক্ষ উন্মুক্ত আহ্বান জানিয়েছে। এখন পর্যন্ত ৫৯০ জন শহীদের স্মারক সংগ্রহ করা হয়েছে।

এহসান মাহমুদ বলেন, জাদুঘরের গ্যালারিতে ইতিমধ্যে ২০৫ জন শহীদের স্মারক প্রদর্শন করা হচ্ছে। এ ছাড়া শহীদদের ব্যবহৃত প্রায় ১ হাজার ৮০০টি স্মারক জাদুঘরে সংরক্ষিত আছে। জায়গার সীমাবদ্ধতার কারণে সব স্মারক একসঙ্গে প্রদর্শন করা যাচ্ছে না। এ জন্য দুই দিনব্যাপী বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও পর্যায়ক্রমে শহীদদের সব স্মারক প্রদর্শনের উদ্যোগ অব্যাহত থাকবে।

কে

  • জাহেদ
  • শেখ হাসিনা
এ সম্পর্কিত আরও খবর
বাংলার মানুষ শেখ হাসিনাকে ডাস্টবিনে ফেলে দিয়েছে: আমিরুল ইসলাম
বাংলার মানুষ শেখ হাসিনাকে ডাস্টবিনে ফেলে দিয়েছে: আমিরুল ইসলাম
দেশজুড়ে চিরুনি অভিযান, মাঠে ১৬৮ প্লাটুন বিজিবি-আনসার
দেশজুড়ে চিরুনি অভিযান, মাঠে ১৬৮ প্লাটুন বিজিবি-আনসার
ডিসেম্বরে কেউ আসবে না, একমাত্র শীত আসবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডিসেম্বরে কেউ আসবে না, একমাত্র শীত আসবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শেখ হাসিনার দেশে ফেরার বৈধ পথ দেখালেন শিশির মনির
শেখ হাসিনার দেশে ফেরার বৈধ পথ দেখালেন শিশির মনির
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X